অকাল
উচ্চারণ: অকাল্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
অনুপযুক্ত কাল; অপরিণত কাল। যে কাল শুভ কাজের উপযোগী নয় এমন কল্পনা, অপ্রশস্তকাল। (বাংলায়) দুর্ভিক্ষ। | অসময়োচিত।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “এ দেশে অকাল নাই-ঘনরাম চক্রবর্তী”
- “ওদিকে সামনে একটা অকাল চার পাঁচটা মাস জুড়িয়া-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “তেঁই শুখাইল জলপূর্ণ আলবাল অকাল নিদাঘে-মাইকেল মধুসূদন দত্ত”
- “হয় সে অকালপক্ব; নয় সে অকাল-অপক্ব-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “থেকো না অকালবৃদ্ধ বসিয়া একেলা-রবীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
