আমার বাংলা (Amar Bangla) — ক্রোম এক্সটেনশন ও ওয়েব এডিটর
এক্সটেনশনে সম্পূর্ণ বানান ও ব্যাকরণ পরীক্ষা আপনার কম্পিউটারের ব্রাউজারে লোকাল সার্ভিসে সম্পন্ন হয়। কোনো টেক্সট বা কি-স্ট্রোক ইন্টারনেটে পাঠানো হয় না।
ওয়েব এডিটরে পেস্ট করা টেক্সট এনক্রিপ্টেড HTTPS সংযোগের মাধ্যমে সার্ভারে যায় এবং শুধুমাত্র তৎক্ষণাৎ বানান ত্রুটি নির্ণয়ে র৵ামে প্রসেস হয়। আপনার লেখা কখনই ডিস্কে বা ডাটাবেজে সংরক্ষিত হয় না।
| সারফেস | ইঞ্জিন অবস্থান | টেক্সট ট্রান্সমিশন | সংরক্ষণ নীতি |
|---|---|---|---|
| ক্রোম এক্সটেনশন | লোকাল ব্রাউজার (Service Worker) | শূন্য (কোনো নেটওয়ার্ক কল নেই) | কিছুই সংরক্ষণ হয় না |
| ওয়েব এডিটর (/playground) | ক্লাউড সার্ভার ইন-মেমরি | এনক্রিপ্টেড HTTPS কল (/api/check) | র৵ামে যাচাই শেষেই বিনষ্ট; নো-লগ |
| ব্যক্তিগত শব্দকোষ | আপনার নিজস্ব ডিভাইস | কোনো ট্রান্সমিশন নেই | ব্রাউজারের লোকাল স্টোরেজে রক্ষিত |
টেক্সট ও কি-স্ট্রোক গোপনীয়তা: আমরা ব্যবহারকারীর কোনো লেখার ইতিহাস, কি-বোর্ড ইনপুট বা ডকুমেন্ট সংরক্ষণ বা নজরদারি করি না। আপনার লেখার উপর আমাদের কোনো মালিকানা দাবি নেই।
ব্যক্তিগত শব্দভাণ্ডার: আপনি যখন কোনো শব্দ “ব্যক্তিগত শব্দকোষে যুক্ত” করেন বা “উপেক্ষা” করেন, তা সম্পূর্ণ আপনার ব্রাউজারের স্টোরেজে সংরক্ষিত থাকে। এক্সটেনশনে এটি Google Chrome-এর বিল্ট-ইন chrome.storage.sync-এ সংরক্ষিত থাকে এবং ওয়েবে এটি আপনার ব্রাউজারের localStorage-এ থাকে।
থার্ড-পার্টি ট্র্যাকার মুক্ত: আমাদের প্ল্যাটফর্মে কোনো গুগল অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল বা তৃতীয় পক্ষের ট্র্যাকিং স্ক্রিপ্ট অন্তর্ভুক্ত নেই।
আমাদের এক্সটেনশন শুধুমাত্র একটি একক পারমিশন ব্যবহার করে:
storage: আপনার সংরক্ষিত ব্যক্তিগত শব্দতালিকা ও সেটিংস প্রমিত রাখার জন্য। এক্সটেনশন কোনো কুকি, ব্রাউজিং হিস্ট্রি বা ব্যবহারকারী ট্র্যাকিং পারমিশন চায় না।