অগ্র
উচ্চারণ: অগ্গ্রো
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
উপরিভাগ; শিখর। প্রান্তভাগ (কেশাগ্র)। পুরোভাগ; সম্মুখ। লক্ষ্য (একাগ্রচিত্ত)। | প্রথম; প্রধান (অগ্রনায়ক)। আগের, অগ্রবর্তী (অগ্রজ)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “গৃহাগ্রে উড়িছে ধ্বজ-মাইকেল মধুসূদন দত্ত”
- “মুখাগ্রে যার বাধে না কিছুই-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “একটুকু চাপল্য নেই আর্যর ভঙ্গিতে, অগ্রসরণে-অচিন্ত্য কুমার সেনগুপ্ত; অতি ধীরে মুখশ্রীর অগ্রসৃতি-বুদ্ধদেব বসু”
- “অগ্রণীশোভন অধ্যবসায়ের ফলাফল-সুধীন্দ্রনাথ দত্ত”
- “গরীব অগ্রদানী বামুনের মেয়ে-বিভূতিভূষণ বন্দোপাধ্যায়”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
