অচল
উচ্চারণ: অচল্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
পর্বত। | স্থির, গতিহীন (অচলায়তন)। অপ্রচলিত (অচল প্রথা)। ঘষা, মেকি (অচল পয়সা)। সমাজচ্যুত (সমাজে অচল)। ব্যবহারের অযোগ্য, অকেজো (অচল ঘড়ি)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “অচল আলোকে রয়েছে দাঁড়ায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “পটল অভাবে হরকুমারের অবস্থা অচল হইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “তোমার মস্তক দিলে রাজার দীর্ঘ আয়ুও অচল রাজ্য হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”
- “অটল অচল যথা-মাইকেল মধুসূদন দত্ত”
- “তোমার চরণ বন্দি লোটায়ে অচলা-ঘনরাম চক্রবর্তী”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
