অজ্ঞ
উচ্চারণ: অগ্গোঁ
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
মূর্খ, নির্বোধ; জ্ঞানহীন। (বিশেষ্য: অজ্ঞতা)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “আমাদের চলমান ছাত্ররাজনীতি থেকে সুফল আসবে এমন বিশ্বাসে যারা এটিকে টিকিয়ে রাখার সমর্থন করেন তারা হয় অজ্ঞ নয় অসচেতন বা সুবিধাভোগী ।”
- “আমি আইনের মার প্যাঁচ বুঝিনা এজন্য হয়তো নিজেও অজ্ঞের মতন কথা বলতে পারি ।”
- “এ ক্ষেত্রে একজন আইনজীবী যদি তার মক্কেলকে নির্দোষ দাবি করেন কিংবা এই যুক্তি উপস্থাপন করেন যে আমার মক্কেল খুন করেননি তা আইন সম্পর্কে অজ্ঞ ব্যক্তির সঠিকভাবে বোধগম্য হবে না ।”
- “এক অজ্ঞ প্রজন্ম রাতারাতি চোখের সামনে ভীষণ বিজ্ঞ হয়ে ধরা দিল আমার সামনে ।”
- “এলাকাবাসীর দাবি তৃণমূল কর্মীরা এই উদ্যোগ না নিলে গ্রামের পড়ুয়ারা কম্পিউটারে অজ্ঞই থেকে যেত ।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
