অনন্য
উচ্চারণ: অনোন্নো
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
একক, অভিন্ন। অনুপম, অদ্বিতীয়।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “রাজা অনন্যমনা ও অনন্যকর্মা হইয়া কেবল ভোগসুখে কালযাপন করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”
- “অনন্যসহায় একমাত্র গীতিধ্বনিতে কর্ণ-বিবর পরিপূরিত হইতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়”
- “অনন্যচিত্তা হইয়া স্থির কর্ণে শ্রবণ করে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”
- “অনন্যতন্ত্র প্রতিভা-রবীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
