অবর্তমান
উচ্চারণ: অবর্তোমান্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
অবিদ্যমান, অনুপস্থিত। গত। (বাংলায়) মৃত (পিতার অবর্তমানে)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “শার্দূলী অবর্তমানে নাশি শিশু যথা নিষাদ-মাইকেল মধুসূদন দত্ত”
- “পিতার অবর্তমানে পুত্র-কন্যাই সম্পত্তি ভোগ করে”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
