অর্থ
উচ্চারণ: অর্থো
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
ধন; টাকাকড়ি; সম্পত্তি। ধনবিজ্ঞান (অর্থশাস্ত্র)। শব্দের তাৎপর্য (শব্দার্থ)। হেতু (সেবার্থ)। তত্ত্ব; সত্য (যথার্থ)। জাগতিক সৌভাগ্য। ইচ্ছা, অভিলাষ। জ্ঞাতব্য বিষয়। কাম্য বস্তু (পুরুষার্থ)। কল্যাণ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “এ জাতীয় উপমা অর্থাগমের সহায় নয়; এমন কি অনেক সময়ে প্রাঞ্জলতার পরিপন্থী-সুধীন্দ্রনাথ দত্ত”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
