অসমতা
উচ্চারণ: অশমোতা
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
সমতার অভাব, বৈষম্য।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “দুই নেতার বক্তব্যে অসমতা দেখা দিয়েছে।”
- “ফলে মানুষের কর্মক্ষেত্র সংকুচিত হবে অসমতা বৃদ্ধি পাবে।”
- “শিক্ষায় সুযোগের অসমতা দূর করতে নতুন প্রকল্প।”
- “সম্পদের অসমতা বেড়েই চলছে।”
- “সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে এই অসমতা দূর করার প্রয়োজন।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
