অসম্মতি
উচ্চারণ: অশম্মোতি
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
সম্মতির অভাব, অনিচ্ছা; অস্বীকৃতি।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “আমি অত্যন্ত শান্তিপ্রিয় হওয়ায় তাহার প্রস্তাবে অসম্মতি প্রদান করিলাম ।”
- “এদিকে সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে নিরাপত্তা পরিষদের আনা প্রস্তাবে রাজি হতে অসম্মতি জানিয়েছে চীন ও রাশিয়া ।”
- “এম আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন যেকোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতাল বা ক্লিনিক অথবা চিকিৎসকদের কাছে নেয়া হয় তখনই ওই ব্যক্তিকে জরুরি চিকিৎসা সেবা প্রদানে অসম্মতি জ্ঞাপনের কোনো সুযোগ নেই ।”
- “কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা সেখানে যেতে অসম্মতি জানায় ।”
- “তাদের এই বিয়ে উভয় পরিবার মেনে নিতে অসম্মতি জানায় ।”
- “মহানবী সা জয়নব বিনতে জাহাস রা কে জায়েদ বিন হারিসা রা এর সঙ্গে বিয়ে দিতে চাইলে তিনি তাতে অসম্মতি প্রকাশ করেন ।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
