আঁট
উচ্চারণ: আঁট্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
দৃঢ়তা। বাঁধুনি। কাঙ্ক্ষিত বা উপযুক্ত মাপের সামান্য ঘাটতি। | টানটান; মাপে ছোটো। দৃঢ়বদ্ধ; দৃঢ়; শক্ত। জমাট, কাঠিন্যপ্রাপ্ত।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “পরতে গেলে আঁট হবে যে আমার-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “স্বর্গের কপাট অতি বড় আঁট-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী”
- “জল আঁট হয়ে হিমালয়ের চূড়োয় বসে রইলো-অবনীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
