আবর্তন
উচ্চারণ: আবর্তোন্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
ঘূর্ণন; পরিভ্রমণ। পুনরাগমন। ঘোটন। পুনঃপুন অনুষ্ঠান। বেষ্টন। আবৃত্তি।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “এক বছর মেয়াদি কার্যক্রমের নতুন আবর্তন শুরু হচ্ছে আষাঢ় থেকে।”
- “কক্ষপথে ক্রমাগত আবর্তন করে আমাদের পৃথিবী।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
