আহরণ
উচ্চারণ: আহোরন্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
সংগ্রহ; সঞ্চয়ন। সংকলন। উপার্জন। আয়োজন। যৌতুক; উপঢৌকন।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “খোঁজ নিয়ে জানা যায় জলাশয়ের অভাবে মৎস্য আহরণ বা শিকার করতে না পারায় মৎস্যজীবীরা তাদের পরিবারের প্রায় তিন হাজার সদস্য নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছে ।”
- “প্রকৃতির ভাণ্ডারে অফুরন্ত সম্পদ লুকিয়ে আছে একমাত্র যার যোগ্যতা আছে সে ই তা আহরণ করতে পারে ।”
- “বাংলাদেশের জেলেরা সাগর থেকে মৎস্য আহরণ করবে এটাই নিয়ম ।”
- “যাক বিরক্তির পাশাপাশি জ্ঞানও আহরণ করেছি এই দাওয়াতে গিয়ে যেটা আসলেই মজার লেগেছে ।”
- “সমুদ্র এলাকা মৎস্যশূন্য হয়ে পড়ার শঙ্কা সাগরে মাছের প্রজনন এলাকায় ছোট মাছ নির্বিচারে আহরণ করার কারনে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে ।”
- “সমুদ্রে থেকে আহরণ করে এ মাছ রপ্তানি করা হয় বিশ্বের বড় সুপারমার্কেটগুলোয় ।”
- “সেই সঙ্গে তালেবানের সঙ্গে বিরোধের কারনে খনিজ সম্পদ আহরণ করা সম্ভব হচ্ছে না ।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
