উচ্চ
উচ্চারণ: উচ্চো
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
উঁচু; তুঙ্গ; উন্নত। মহৎ। সম্ভ্রান্ত। চড়া। ঊর্ধ্বতন। (বাংলায়) কটু; কর্কশ।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “উচ্চ থেকে উচ্চতর কোর্ট অবধি গড়াত মামলা।”
- “উচ্চ শব্দে গানবাজনার অনুষ্ঠান চলছে।”
- “সনাতন হিন্দু ধর্ম অনেক উচ্চ মানের এবং উচ্চ মার্গের একটি দর্শন।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
