উদ্দাম
উচ্চারণ: উদ্দাম্
উৎস: তৎসম বা সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
অসংযত; বন্ধনহীন। সহজে দমন করা যায় না এমন। স্বেচ্ছাচারী। বিশেষ্য: উদ্দামতা।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “উদ্বেল উদ্দাম মুক্ত উদার প্রবাহে-রবীন্দ্রনাথ ঠাকুর; ভবিষ্যৎ জানবার জন্য এক উদ্দাম আগ্রহও প্রত্যেকের মনে জাগরূক-আবুল হোসেন”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
