উৎকীর্ণ
উচ্চারণ: উৎকীর্ণ
বিশেষণউৎস: উৎ+ √কৃ+ত(ক্ত)
শব্দার্থ ও ব্যাখ্যা
স্থায়ীভাবে কোনো কিছুর উপর কাটা বা লিখে বসানো
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “আর এই পুকুরের পাড়েই একটি ফলকে উৎকীর্ণ রয়েছে কবির সেই বিখ্যাত কবিতার পংক্তিগুলো দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল এই ফলক আর পুকুরকে পাশ কাটিয়ে একটু সামনে এগুতেই চোখে পড়বে হালকা হলুদ ও সাদা রঙের দুটি ভবন ।”
- “এদের ভুল ত্রুটি বুদ্ধিহীনতা নিয়ে কবি রচনা করেছে কাব্য সাধক বেঁধেছে গান শিল্পী অঙ্কন করেছে চিত্র ভাস্কর পাষাণ খণ্ডে উৎকীর্ণ করেছে অপূর্ব সুষমা ।”
- “পতাকার বস্ত্রখণ্ডে বিশেষ কোনও রং নকশা প্রতিকৃতি এবং চিহ্নের দ্বারা কোনও আদর্শ কিংবা বার্তা উৎকীর্ণ থাকতে পারে ।”
- “সেই লেনে এফ আর খানের আবক্ষ ভাস্কর্যের নিচে উৎকীর্ণ আছে তাঁর একটা উক্তি একজন প্রযুক্তিবিদের অবশ্যই আপন প্রযুক্তিতে লীন হয়ে যাওয়া উচিত নয় তাকে অবশ্যই জীবনকে উপভোগ করতে পারতে হবে এবং জীবন হলো শিল্প নাটক সংগীত এবং সবচেয়ে বড় কথা জীবন হলো মানুষ ।”
- “স্থপতি হিসেবে স্যার হিভার্ট বেইকের নাম এখানে তাম্রলিপিতে উৎকীর্ণ ।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
