একান্ত
উচ্চারণ: একান্তো
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
নিতান্ত; অত্যন্ত (একান্ত প্রয়োজন)। অবধারিত, নিশ্চিত। একাগ্র; নির্জন (একান্ত সংলাপ)। নিজস্ব, খাস (একান্ত সচিব)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “এই দিনের সীমানায় তুমি আর আমি একান্ত হবো-আবদুল গনি হাজারী”
- “কহিলেন শচীকান্ত মধুর বচনে, একান্তে-মধুসূদন দত্ত”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
