কটু
উচ্চারণ: কোটু
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
তিক্ত, তেতো (কটু স্বাদ)। ঝাঁজালো, ঝাল (কটু তেল)। বিস্বাদ। উগ্র; কঠোর; তীব্র (কটু বাক্য)। পীড়াদায়ক। বিশেষ্য: কটুতা।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “মর্ম না বুঝিয়া ব্যাস কটু কন কত-ভারতচন্দ্র রায় গুণাকর”
- “জোয়ারের প্রতি কটুকাটব্য প্রয়োগ করেন-প্রথম চৌধুরী”
- “কটুতায় কোটি কোটি কালকুট সম- ভারতচন্দ্র রায় গুণাকর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
