কপাল
উচ্চারণ: কপাল্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
উচ্চতর স্তরের মেরুদণ্ডী প্রাণীর ভ্রু ও মাথার মধ্যবর্তী অংশ, ললাট। (অলংকাররূপে) ভাগ্য, অদৃষ্ট। কলসির খাপরা। ভিক্ষাপাত্র।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “কপাল যদি আমার ফিরে যায়-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “হা-অদৃষ্ট, হায়রে আমার কপাল-যতীন্দ্রনাথ সেনগুপ্ত”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
