কাঁচা
উচ্চারণ: কাঁচা
উৎস: দেশি শব্দ
শব্দার্থ ও ব্যাখ্যা
কিশোর ও কিশোরী। | অপক্ব (কাঁচা আম)। অরন্ধিত (কাঁচা মাংস)। অদগ্ধ (কাঁচা ইট)। অপরিণত (কাঁচা বুদ্ধি)। মাটির তৈরি (কাঁচা ঘর)। আনাড়ি (কাঁচা হাতের কাজ)। তরুণ (কাঁচা বয়স)। অস্থায়ী (কাঁচা রং)। চূড়ান্ত নয় এমন (কাঁচা হিসাব)। বিশুদ্ধ (কাঁচা সোনা)। অশুষ্ক (কাঁচা কাঠ)। ওজনে কম এমন (কাঁচা সের)। বাঁধানো নয় এমন (কাঁচা রাস্তা)। সাময়িক (কাঁচা রসিদ)। অপূর্ণ (কাঁচা ঘুম)। প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষমাণ (কাঁচামাল)। পারদর্শী নয় এমন (ইংরেজিতে কাঁচা)। বিনা আয়াসে অর্জিত (কাঁচা টাকা)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “সে একেবারে কাঁচা নতুন পাশ করা-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “ঢিলে গল্প, কাঁচা রসিকতা-সৈয়দ মুজতবা আলী”
- “তার মুখে একটা কাঁচা আভা-বুদ্ধদেব বসু; ঢল কাঁচা অঙ্গের লাবণি-গোবিন্দদাস”
- “আয় প্রমত্ত, আয়রে আমার কাঁচা-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “তাঁহার নিয়ম ছিল যে কাঁচাকালে ঝড়ের সময়ে গাঁয়ের সকল লোকই আম কুড়াইতে পাইবে-কাজী আবদুল ওদুদ”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
