কুন্তল
উচ্চারণ: কুন্তল্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
নারীর কেশপাশ, চুল।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “তারি মাঝখানে কুন্তল লোল খসি পড়ে পায় কুহেলি-নিচোল-মোহিতলাল মজুমদার”
- “স্ত্রীলোকের সঙ্গে ভালবাসায় পড়লে লোকে মাথায় মধ্যম নারায়ণ মাখে না, মাখে কুন্তলবৃষ্য-প্রথম চৌধুরী”
- “মধুকালে বনস্থলী কুসুম-কুন্তলা-মাইকেল মধুসূদন দত্ত”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
