কুহক
উচ্চারণ: কুহক্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
মায়া, ভেলকি, ইন্দ্রজাল। ছলনা, প্রতারণা। সাপবিশেষ। অন্ধকার।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “তমাল পরে নৃত্য করে কুহক কেকা উচ্চারি’-সত্যেন্দ্রনাথ দত্ত”
- “বাণের কুহকে নাহি জানি রাত্রিদিন-কৃত্তিবাস ওঝা”
- “শয়তানের কুহক-জাল ছিঁড়বেই ছিঁড়বে -আবুল ফজল”
- “কুহকী নিন্দ্রার বশে সংজ্ঞাহীন আমি-সত্যেন্দ্রনাথ দত্ত; এই কুহকী পূর্ণিমার অপূর্ব সৌন্দর্য়ের ডাকে-প্রথম চৌধুরী”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
