কৌশল
উচ্চারণ: কোউ্শল্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
নিপুণতা (কর্মকৌশল)। কারিগরি গঠনশৈলী (নির্মাণকৌশল)। চাতুর্য; ছল (কৌশলে কার্যসিদ্ধি)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “আজ আমি তোমাদের একটি শব্দ দিয়ে শত বাক্য গঠনের কৌশল শেখাবো।”
- “পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সঠিক কৌশলের বিকল্প আর নাই ।”
- “সে আমাকে কৌশলে ঠকিয়ে নিল।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
