কৌশলী
উচ্চারণ: কোউ্শোলি
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
কুশলতাসম্পন্ন। ফন্দিবাজ।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “এরপর আমরা কৌশলী বিপণন কার্যক্রম গ্রহণ করেছি।”
- “তিনি একজন কৌশলী রাজনীতিবিদ হতে পারেন, তবে আমাদের প্রধানমন্ত্রী তার চেয়ে অধিক কৌশলী।”
- “সিবা পার্শ্ব পরিবর্তন করে কৌশলী আক্রমণ করে।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
