ক্ষয়
উচ্চারণ: খয়্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
ধ্বংস, বিনাশ (শক্তিক্ষয়)। লোপ (কুলক্ষয়)। নিঃশেষ (আয়ুক্ষয়)। ক্ষতি; অপচয় (অর্থক্ষয়)। পরাজয়। অবসান; অন্ত (ক্ষয়করা)। রোগবিশেষ (ক্ষয়কাশ)। প্রাকৃতিক কারণে ভূপষ্ঠস্থ শিলার ক্রমধ্বংস (ভূমিক্ষয়)।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “ক্ষয় হৈল বিরহিণী ক্ষমিতে না পাই পুনি- দৌলত উজির বাহরাম খান”
- “ধর্মের জয় অধর্মের ক্ষয়-প্রবাদ”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
