কয়েদ
উচ্চারণ: কয়েদ্
উৎস: আরবি
শব্দার্থ ও ব্যাখ্যা
কারাদণ্ড। | আটক, আবদ্ধ, বন্দি, কারারুদ্ধ।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “রিদয়কে তালাবদ্ধ করে কয়েদ রেখে যেত-অবনীন্দ্রনাথ ঠাকুর; আর আর স্ত্রীলোকের দিগকে পিঞ্জরায় কএদ করিয়া-রামরাম বসু”
- “মৃত্যুর শরণাগারে আমরা কয়েদী-আহসান হাবীব”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
