খলিফা
উচ্চারণ: খোলিফা
বিশেষ্যউৎস: আরবি
শব্দার্থ ও ব্যাখ্যা
প্রাচীন আরবদেশের নির্বাচিত শাসনকর্তা ও ধর্মীয় নেতা। সর্দার। প্রতিনিধি। দরজি। পদবিবিশেষ।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “উপযুক্ত হবে পৃথিবীতে খলীফা পদ লাভ করবার জন্য-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী”
- “এ যে খলিফার ফরমান-হাবীবুল্লাহ বাহার”
- “এয়ার খলিপা ত হক কথা কহিয়াছে-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
