খারাপ
উচ্চারণ: খারাপ্
বিশেষণউৎস: আরবি
শব্দার্থ ও ব্যাখ্যা
মন্দ; দুষ্ট (খারাপ লোক)। অশুভ (খারাপ সময়)। অমার্জিত (খারাপ ব্যবহার )। অকেজো, ব্যবহারের অযোগ্য (খারাপ ঘড়ি)। রুক্ষ, উগ্র (খারাপ মেজাজ)। বিষণ্ণ (খারাপ মন)।
দূষিত। শ্রীহীন (খারাপ চেহারা)। প্রতিকূল (খারাপ আবহাওয়া)। দুর্দশাগ্রস্ত (খারাপ
অবস্থা)। সস্তা (খারাপ জিনিস)। ভেজালমিশ্রিত। সমাজে অননুমোদিত বা নিষিদ্ধ
(খারাপ পথ)। বিকৃত (মাথা খারাপ)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “কত খারাপ-খারাপ স্বপ্ন মানুষ দেখে।”
- “ঝরনার অবস্থা খারাপ মানে পাহাড়ের অবস্থাও খারাপ।”
- “দেশ খারাপ থাকলে আমি খারাপ থাকি।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
