গত
উচ্চারণ: গতো
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
চলে গেছে এমন। অতীত। বর্তমানকালের পূর্ববর্তী,
অব্যবহিত পূর্ববর্তী (গতবৎসর)। মৃত (গতাসু)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “সীতাও শ্রবণমাত্র গতচেতনা হইয়া .... ভূতলশায়িনী হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”
- “হেরি গতজীব শিশু, বিবশা বিষাদে-মাইকেল মধুসূদন দত্ত”
- “এতদিনে গতবল দেবি-মাইকেল মধুসূদন দত্ত”
- “অকস্মাৎ হেরিলাম মূর্তি তার ক্লান্ত গতভাষ-বিষ্ণু দে”
- “গতভূষণা ইন্দ্রাণী-রবীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
