গম্ভীর
উচ্চারণ: গোম্ভির্
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
গভীর, নিবিড়। গুরুতর (গম্ভীর বিষয়)। নিরানন্দ, বিমর্ষ (গম্ভীর মুখ)। নিম্নস্বরবিশিষ্ট (গম্ভীর ধ্বনি)। লঘু নয় এমন (গম্ভীর চাল)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “অপার গম্ভীর সিন্ধু-সৈয়দ আলাওল”
- “ফকির চাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতি-রবীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
