গহন
উচ্চারণ: গহোন্
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
দুর্গম স্থান। | নিবিড়, গভীর। দুর্গম, দুষ্প্রবেশ্য। দুরূহ; দুর্বোধ্য। অতলস্পর্শ, গহীন।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “গহন বিপিন মাঝে তাকাই একান্ত-দৌলত উজির বাহরাম খান”
- “পুত্রক খুঁজিতে গেলা নজদ গহনে-দৌলত উজির বাহরাম খান”
- “মনের গহনে তোমার মুরতিখানি-গান”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
