গূঢ়
উচ্চারণ: গুঢ়ো
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
গুপ্ত, লুক্কায়িত (গূঢ়পথ)। দুর্বোধ্য, জটিল (গূঢ় তত্ত্ব)। দুর্গম (গূঢ় রহস্য)। নিভৃত। বিশেষ্য: গূঢ়তা।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “গূঢ় উপহাস জ্ঞান করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “তরুলতা গুল্ম কী গূঢ় পুলকে-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “দুর্নমিত, অসংযত, গূঢ়চারী, গহন-গম্ভীর--সত্যেন্দ্রনাথ দত্ত”
- “পথে পথে গুপ্ত সর্প গূঢ়ফণা-রবীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
