গৌরবান্বিত
উচ্চারণ: গোউ্রবান্নিতো
বিশেষণউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
গৌরবযুক্ত। মহিমান্বিত। স্ত্রীবাচক: গৌরবান্বিতা।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “অবশ্য এই কবিতাকে আমি মনে করি অ্যালেন পো'র হেলেন কবিতাটির চেয়েও গৌরবান্বিত কবিতা।”
- “এতে বিশ্ববিদ্যালয়ের গৌরবান্বিত শতবর্ষের প্রকাশ হিসেবে ১০০টি বাতি থাকবে এবং ২০টি হিস্টরি প্যানেল নির্মাণ করা হবে।”
- “তিনি মানুষকে মহাকালের সাথে লড়াই-সংগ্রামে বিজয়ী এক গৌরবান্বিত প্রজাতি হিসাবে দেখেন।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
