চকমকি
উচ্চারণ: চক্মোকি
উৎস: তুর্কি
শব্দার্থ ও ব্যাখ্যা
ইস্পাতের সঙ্গে ঘর্ষণের ফলে আগুনের স্ফুলিঙ্গ উৎপন্ন হয় এমন সিলিকাজাত প্রস্তরখণ্ড, অগ্নিপ্রস্তর।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “অগ্নে তুমি জন্ম দিয়েছ কাঠে কাঠে ঠুকে চকমকি-সত্যেন্দ্রনাথ দত্ত”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
