চৌহদ্দি
উচ্চারণ: চোউ্হোদ্দি
উৎস: বাংলা+ফারসি
শব্দার্থ ও ব্যাখ্যা
চারদিকের সীমানা, চতুঃসীমা।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “এঁরাই আবার বাড়ীর চৌহদ্দীর ভিতরে মেয়েদের অন্দরমহলে জোরে লাফ-ঝাঁপ জুড়ে দেন-কাজী নজরুল ইসলাম”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
