ছল
উচ্চারণ: ছল্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
ছলনা, কৌশল (ছলেবলে)। উপলক্ষ্য (কথাচ্ছলে)। রূপ; আকার। ইঙ্গিত। ছুতো, অসিলা (খেলার ছলে)। ত্রুটি (কথার ছল ধরা)। | কপট।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “নিজ ছায়া যেন ছল ধরে কার সাথে সাথে…ধায়-জসীমউদ্দীন”
- “কথা কয় ছলে-ভারতচন্দ্র রায়গুণাকর”
- “ছল-চাতুরী তাহাদের একমাত্র অবলম্বন ছিল না-মোঃ ওয়ালিউল্লাহ”
- “নিজে আজে বাজে কাজের ছল ছুতায় সরে থাকতে চায়-জসীমউদ্দীন”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
