ছাঁচ
উচ্চারণ: ছাঁচ্
উৎস: দেশি শব্দ
শব্দার্থ ও ব্যাখ্যা
নকশাকরা ভেতরের পিঠবিশিষ্ট ফাঁপা পাত্র (যাতে গলিত পদার্থ ঢেলে নকশার রূপ দেওয়া হয়), ফর্মা। ধরন, আদল, সাদৃশ্য। ঘরের চালের ঢালু প্রান্ত।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “সত্যকার সংস্কৃতি কর্মীরা নিজেদের ছাঁচে ঢালাই করতে চায়না-মোতাহের হোসেন চৌধুরী”
- “রহিমার চরিত্রটি একজন আদর্শ রমণীর ছাঁচে গঠিত হয়ে উঠেছিল-শেখ ফজলল করিম”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
