জমা
উচ্চারণ: জমা
ক্রিয়াউৎস: আরবি
শব্দার্থ ও ব্যাখ্যা
পুঁজি, সঞ্চয়। আয় (জমা-খরচ)। মোট, থোক। খাজনা, রাজস্ব। খাজনার আওতাভুক্ত জমি। | ঘনীভূত। জমাট। সঞ্চিত। | ঘনীভূত হওয়া, সঞ্চিত হওয়া। রাশীকৃত হওয়া (জঞ্জাল জমা)। জমাট বাঁধা (বরফ জমা)। একত্র হওয়া (লোক জমা)। আটকে থাকা (নর্দমায় পানি জমা)। উপভোগ্য হওয়া (আসর জমা)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “কারণ দেখ জমার নেশায় পরিণামে ম’লো দুঃখে-ড. মুহম্মদ শহীদুল্লাহ”
- “নায়েব গোমস্তা জমানবিশ যে পারে সেই মোচড় দিয়ে দু পয়সা আদায় করে নেয়-প্রথম চৌধুরী”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
