জায়গা
উচ্চারণ: জায়্গা
উৎস: ফারসি
শব্দার্থ ও ব্যাখ্যা
ঠাঁই, স্থান (তিল ধারণের জায়গা নেই)। ভূসম্পত্তি। অবস্থা; সুযোগ (জায়গা বুঝে কথা বলা)। আধার (ধান রাখার জায়গা)। বদল (মাছের জায়গায় মাংস)। আশ্রয় (থাকার জায়গা)। আবাস (সুন্দরবন বাঘের জায়গা)। অঞ্চল (গ্রীষ্মপ্রধান জায়গা)। পরিসর (ছোটো জায়গা )।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
