জ্ঞান
উচ্চারণ: গ্যাঁন্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
বোধ, বোঝার শক্তি (বাহ্যজ্ঞান )। শিক্ষা, বিদ্যা (শাস্ত্রজ্ঞান)। চেতনা (জ্ঞান ফিরে পাওয়া)। বিচার করার ক্ষমতা (মাত্রাজ্ঞান)। অভিজ্ঞতা (বিষয়কর্ম সম্পর্কে জ্ঞান)। পরমতত্ত্ব (জ্ঞানযোগ)। বিশ্বাস (দেবতাজ্ঞান)। অবগতি।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “বাহ্যজ্ঞান-বিরহিত”
- “আমার যা কিছু জ্ঞান-গম্মি তা ঐ আড্ডারই ঝড়তি পড়তি মাল কুড়িয়ে নিয়ে-সৈয়দ মুজতবা আলী”
- “জ্ঞানগর্ভ আলাপ-আলোচনা-মীর মশাররফ হোসেন”
- “জ্ঞানবন্ত মন হইলে বুঝে মনে মনে-সৈয়দ আলাওল”
- “প্রাচীন তত্ত্বে আকণ্ঠ হলেন জ্ঞানলীন-মুনীর চৌধুরী”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
