টানা
উচ্চারণ: টানা
উৎস: বাংলা
শব্দার্থ ও ব্যাখ্যা
কাপড়ের দৈর্ঘের দিকের সুতো। দেরাজ, Drawer। সংযোগসূত্র। নাক বা কানের অলংকারের ভার লাঘবের জন্য ব্যবহৃত শেকল। | টেনে চালিত (টানা রিকশা)। ঋজু ও দীর্ঘ (টানা পথ)। বিরামহীন (টানা দু-ঘণ্টা)। আয়ত (টানা চোখ)। | আকর্ষণ করা (চুল টানা)। আঁকা (লাইন টানা)। বহন করা (বোঝা টানা)। চালানো (রিকশা টানা)। পক্ষপাতিত্ব করা (পক্ষ টেনে বলা)। হিসাব করে চলা (ব্যয়ের রাশ টানা)। শুকানো (রস টানা)। মাদকদ্রব্য সেবন করা (গাঁজা টানা)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “টানাটানির সংসার-রাজিয়া খান”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
