ঠাকুর
উচ্চারণ: ঠাকুর্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
ভগবান, দেবতা। প্রতিমা। প্রভু। শ্রদ্ধেয় ব্যক্তি, গুরু। ব্রাহ্মণ। পুরোহিত। পাচক ব্রাহ্মণ। পদবিবিশেষ। স্ত্রীবাচক: ঠাকুরানি
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “সভায় কুতুব সেই রাজ্যের ঠাকুর-সৈয়দ আলাওল”
- “ঠাকুরঝিরা মুচকি হাসে আমি মরি লাজে-কাজী নজরুল ইসলাম”
- “কহে সখী জয়া শুন গো অভয়া একি কর ঠাকুরালি-ভারতচন্দ্র রায়গুণাকর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
