তত্ত্ব
উচ্চারণ: তত্তো
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
প্রকৃত অবস্থা; সত্য (তত্ত্বদর্শী)। স্বরূপ। সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ (ক্ষিতি অপ্ তেজ মরুৎ ব্যোম রূপ রস গন্ধ স্পর্শ শব্দ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত পদ মুখ পায়ু লিঙ্গ প্রকৃতি মন বুদ্ধি এবং অহংকার)। পদার্থ। বার্তা। সন্ধান (তত্ত্ব লওয়া)! উপঢৌকন (বিয়ের তত্ত্ব)। ঈশ্বর; ব্রহ্ম। পারমার্থিক জ্ঞান (তত্ত্ববিদ্যা )। মতবাদ (আপেক্ষিক তত্ত্ব)। দর্শন; বিজ্ঞান (কৃষিতত্ত্ব)।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “চতুর্বিংশতি তত্ত্ব-ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, মুখ, পায়ু, লিঙ্গ, প্রকৃতি, মন, বুদ্ধি, অহঙ্কার”
- “তাদের তত্ত্বতাবাশ করার জন্য আমরা কয়েকজন ভারতীয় তাদের কাছে গিয়েছিলুম-সৈয়দ মুজতবা আলী”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
