তরঙ্গ
উচ্চারণ: তরোংগো
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
বাতাস বা অন্য কোনো শক্তির প্রভাবে তরল পদার্থের পৃষ্ঠতলের ওঠানামা, লহরি, বীচি, ঢেউ, ঊর্মি। বিদ্যুৎ-চুম্বকীয় রশ্মির কম্পনাঙ্কনির্ভর উত্থানপতনের অবয়ব।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “বাদশাহ তখন তরঙ্গসঙ্কুল চিন্তার সাগরে ভাসমান-আবুল ফজল”
- “তরঙ্গিত এ হৃদয়-রবীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
