দফতর
উচ্চারণ: দফ্তর্
উৎস: ফারসি
শব্দার্থ ও ব্যাখ্যা
কার্যালয়, কর্মস্থল। দাপ্তরিক কাগজপত্র। গোছা করে বাঁধা বই কাগজ প্রভৃতির তোড়া।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “আমরা স্বতন্ত্র দফতরে হাদিছ লিপিবদ্ধ করিয়াছিলাম-মাওলানা মুহম্মদ আকরম খাঁ”
- “অপু ভয়ে দপ্তর লইয়া বসে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়”
- “মহারাজের দস্তখতি হুকুমনামা দপ্তরখানায় রয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর”
- “আমার স্কুলের মেয়ে দফতরী দেওয়া যাবে-কাজী নজরুল ইসলাম”
- “কল্পনার যেখানে প্রসার নেই সেখানে রেখা শুধু দপ্তরীর রুলটানা আলোছায়া-অবনীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
