দমন
উচ্চারণ: দমোন্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
শাসন (দুষ্টের দমন)। রোধ (দুর্নীতি দমন)। সংযম (ইন্দ্রিয় দমন)। বশে আনয়ন (বিদ্রোহ দমন)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “খুব কষ্টে দমন করেছি ইচ্ছেটা।”
- “তিনি দাঙ্গা দমনে নিষ্ক্রিয় থাকেন।”
- “দমন-পীড়নের জন্যও দমের দরকার।”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
