দান
উচ্চারণ: দান্
বিশেষ্যউৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
অর্পণ; প্রদান, স্বত্ব ত্যাগ করে বিতরণ (অন্নদান)। হস্তান্তর, সম্প্রদান (কন্যাদান)। সদকা, উৎসর্গ (বলিদান)। প্রদত্ত বস্তু (মূল্যবান দান)। পালা (এখন তোমার দান)। হাতির গণ্ডদেশ থেকে নির্গত জল। শত্রুকে বশ করার উপায়বিশেষ। হাট বাজারের মালিকপক্ষকে দেয় শুল্ক। খেয়া পারাপারের শুল্ক।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “দান-খয়রাত করিতে গেলে ফতুর হইতে হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “বসিয়াছে দানসজ্জা বাম দিকে লয়ে-ভারতচন্দ্র রায়গুণাকর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
