দিব্য
উচ্চারণ: দিব্বো
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
শপথ। | আকাশসম্বন্ধীয়। স্বর্গীয় (দিব্যাস্ত্র)। অলৌকিক (দিব্যশক্তি)। সুন্দর।
সমার্থক শব্দসমূহ
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “ঈশ্বরী পাটনীকে দিব্য বস্ত্র আস্তরণে সন্তুষ্ট করিয়া-রাজীবলোচন মুখোপাধ্যায়”
- “মাথার দিব্য দিল-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “নিভে যায়-জ্বলে উঠে, ছায়া, ছাই, দিব্যযোনি মনে হয় তাকে-জীবনানন্দ দাশ”
- “তুমি শিকারে দিব্যাস্ত্রধারী-বড়ু চণ্ডীদাস”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
