দেখা
উচ্চারণ: দ্যাখা
উৎস: বাংলা
শব্দার্থ ও ব্যাখ্যা
দৃষ্ট (দেখা ছবি)। | দর্শন করা (চাঁদ দেখা)। তাকানো (অন্যদিকে দেখা)। সেবাশুশ্রূষা করা (রোগীর দেখাশোনা করা)। চিকিৎসা করা (রোগী দেখা)। অভিজ্ঞতা থাকা (ওর কাজ দেখা আছে)। বিচারবিবেচনা করা (অবস্থা দেখা)। অপেক্ষা করা (দেখা যাক কী হয়)। সন্ধান করা (বাসা দেখা)। অধ্যবসায় করা (চেষ্টা করে দেখা)। চিন্তা করা (ভেবে দেখা)। উপভোগ করা (খেলা দেখা)। চোখ বুলানো (খবরের কাগজ দেখা)। সাক্ষাৎ করা (দেখা করা)।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “হসইতে কব তুঁহু দর্শন দেখায়লি-বিদ্যাপতি”
- “আহ্মে দেখিলুঁ বড়ায়ি-বড়ু চণ্ডীদাস; শ্যামেরে দেখিলুঁ যাইয়া-জয়দেব”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
