ধ্রুব
উচ্চারণ: ধ্রুবো
উৎস: সংস্কৃত
শব্দার্থ ও ব্যাখ্যা
পৌরাণিক রাজা উত্তানপাদের পুত্র। | স্থির, নিশ্চল। দৃঢ়, অবিচলিত ; বদ্ধমূল। নিশ্চিত। প্রকৃত , খাঁটি (ধ্রুব সত্য)। অবশ্য। | অবশ্যই।
বাক্যে প্রয়োগ ও উদাহরণ
- “কেমন শান্ত ধ্রুব হয়ে আছে কোটি গ্রহতারা পেয়ে-কাজী নজরুল ইসলাম”
- “কেন্দ্রস্থলে ধ্রুব হইয়া বিরাজ করেন-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “মেহেরউন্নিসা যে দিল্লীশ্বরী; হইবেন; তাহা লুৎফউন্নিসা ধ্রুব জানিয়াছেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়”
- “তোমাকেই করিয়াছি এ জীবনে ধ্রুবতারা-রবীন্দ্রনাথ ঠাকুর”
- “যে ধ্রুপদ দিয়েছে বাঁধি বিশ্বতানে-রবীন্দ্রনাথ ঠাকুর”
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রমিত অভিধান ডেটাসেট
